• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

বগুড়ায় সাবেক ডিআইজি হামিদুল আলম মিলন ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোক রিসিভার নিয়োগের নির্দেশ।

dailydhakamail / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালত চট্টগ্রাম সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক উপ-কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলন (৫২) এবং তার স্ত্রী মেধা এন্টারপ্রাইজের প্রোপাইটর শাহজাদী আলম লিপি (৪৬)-এর নামে থাকা সম্পত্তি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ঘোষণা করার অভিযোগে সম্পত্তি ক্রোক এবং রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম আদালতে পৃথক দুটি আবেদন করেন। সিনিয়র স্পেশাল জজ মোঃ শাহজাহান কবির আবেদনগুলো মঞ্জুর করে নির্দেশ দেন যে ক্রোককৃত সম্পত্তি কোনোভাবেই হস্তান্তর বা স্থানান্তর করা যাবে না।

আদালতের আদেশ অনুযায়ী, দেশের বিভিন্ন জেলায় অবস্থিত তাদের সম্পত্তির জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে। রিসিভারগণ সম্পত্তির দখল গ্রহণ করে যথাযথ ব্যবস্থাপনা করবেন এবং সম্পত্তির আয়-ব্যয়ের হিসাব আদালতে দাখিল করবেন।
এ ছাড়া, সম্পত্তি থেকে প্রাপ্ত আয় সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং জমার চালানের কপি আদালতে জমা দিতে হবে।

উল্লেখ্য, মোঃ হামিদুল আলম মিলন বগুড়ার সারিয়াকান্দী উপজেলার তাজুরপাড়া এলাকার মৃত এ এস এম ইবনে আজিজ-এর পুত্র এবং শাহজাদী আলম লিপি মৃত ডাঃ শহীদুল্লাহ মণ্ডল-এর মেয়ে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com