• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

সিংড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এনায়েত করিম রাঙার গণসংযোগ ও লিফলেট বিতরণ

dailydhakamail / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মোঃ বেল্লাল হোসেন বাবু নিজস্ব প্রতিবেদক : নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা এনায়েত করিম রাঙা গণসংযোগ ও বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সিংড়ার সাপ্তাহিক হাটে উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও হাটে আগত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার সুফল সম্পর্কে অবহিত করেন।

এনায়েত করিম রাঙা বলেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করেছি। এখন সিংড়া উপজেলা বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩০ দফা বাস্তবায়নের দাবিতে মাঠে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিংড়া আসনে দলের মনোনয়ন চাইবো। দল আমাকে মনোনয়ন দিলে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের কাছে উপহার দেবো ইনশাআল্লাহ।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন—সিংড়া পৌর বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রায়হান কবির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাওছার আহমেদ, উপজেলা কৃষক দলের নেতা মুক্তার হোসেন, মনির হোসেন প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com