• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সিরাজগঞ্জ সয়দাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুখিয়াবাড়ী–মুলিবাড়ী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

dailydhakamail / ১২০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ প্রতিনিধি :- সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুখিয়াবাড়ী–মুলিবাড়ী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকেলে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ মহিলা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

তিনি বলেন, “আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি—নামাজ পড়ি, রোজা রাখি, হজ ও যাকাত আদায় করি। আমরা বাস্তব কথা বলি, মিথ্যা আশ্বাস দিই না। কিন্তু একটি দল ধর্মের দোহাই দিয়ে বিশেষ করে কিছু নারীদের প্রলোভন দেখিয়ে এবং ভয় দেখিয়ে ভোট চাইছে। আপনারা এসব কলাকৌশলে প্রভাবিত হবেন না।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে ‘প্রতি পরিবারে ফ্যামিলি কার্ড’ প্রদানসহ নানা সুবিধার কথা উল্লেখ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে সমর্থন দেওয়ার আহ্বান জানাই।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু,
সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক,সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মিথুন,
সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মওলা,যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ প্রমুখ।

সয়দাবাদ ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন মোঃ নূরুল ইসলাম আসলাম।

অনুষ্ঠানে সয়দাবাদ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com