• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

সাতক্ষীরায় মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আব্দুল আলীমের সমর্থকদের মানববন্ধন

dailydhakamail / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমের মনোনয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিনেরপোতা মাছ বাজার সংলগ্ন সাতক্ষীরা–খুলনা মহাসড়কে সাতক্ষীরা-২ আসনের সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, চেয়ারম্যান আব্দুল আলীম দু’বার ক্রসফায়ারের শিকার হওয়ার পরও দল ও কর্মীদের পাশে ছিলেন। বিগত ১৭ বছর সরকারের নিপীড়ন–নির্যাতন সহ্য করেও তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, আলীম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার ১২ নং বল্লি ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মন্টু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল গনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ আতিয়ার রহমান; লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইসলাম; ৯ নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান এবং সাধারণ সম্পাদক মোঃ নাসিম বিল্লাহ; বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ আলী বুলু এবং সাধারণ সম্পাদক মোঃ তজিবুর রহমান টুটুল; বাশদহা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ডা. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম; ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিনুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ বজলু রহমান (মেম্বার); ৫ নং শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফেজ তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ টুটুল হোসেন; ৪ নং ঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান; জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ–সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com