• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

নাটোর-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

dailydhakamail / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মোঃ বেল্লাল হোসেন বাবু নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনে প্রচারণা আরও জোরদার হয়েছে। নির্বাচনী মাঠে জনসংযোগের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী শনিবার (২২ নভেম্বর) সকালে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন।

সকালে শুরু হওয়া এ শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি নাটোর সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা উপজেলার একাধিক গ্রাম অতিক্রম করে। পথে পথে সমর্থকরা স্লোগান, ব্যানার ও পতাকা নিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ইউনুস আলী বলেন,“জনগণের কল্যাণ, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, জনগণের ভোটই পরিবর্তনের পথ দেখাবে।”

শোভাযাত্রায় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী–সমর্থকসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। স্থানীয়দের মতে, এ উদ্যোগ নির্বাচনী এলাকায় নতুন প্রাণ ফিরিয়ে এনেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com