• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন

dailydhakamail / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী সিনিয়র স্টাফ রিপোর্টার:- সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে ছয় ঘণ্টাব্যাপী এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে শোডাউনটি এ রিপোর্ট লেখা পর্যন্ত সাড়ে তিনটা পর্যন্ত চলছিল। সাতক্ষীরা পলিটেকনিক কলেজসংলগ্ন বাইপাস গোলচত্বর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা যাত্রা শুরু করে। বাইপাস সড়ক হয়ে মাধবকাটি বাজার, বাঁশদহা, কুশাখালী, বৈকারী, ঘোনা, ভোমরা, আলিপুর, ধুলিহর, ব্রক্ষরাজপুর, লাবসাসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়।

শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারি, জাতীয় পতাকা, ব্যানার এবং দলীয় পতাকায় সজ্জিত শোভাযাত্রা দেখতে সড়কের দুই পাশে দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিবাদন জানান। সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা এতে অংশ নেন।

সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,
“আমাদের লক্ষ্য সাতক্ষীরাকে নৈতিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। সৎ মানুষের শাসন প্রতিষ্ঠিত হলে পাঁচ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে।”

তরুণদের শক্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন,
“পরিবর্তনের প্রধান বাহিনী তরুণরা। আমি বিশ্বাস করি, সাতক্ষীরাবাসী এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করবেন। আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।”

শোভাযাত্রায় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোফারফ হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলম এবং ছাত্রশিবিরের শহর সভাপতি আল মামুনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোডাউন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। সদর জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান বলেন,
“আজকের শোডাউন প্রমাণ করেছে—সাতক্ষীরার মানুষ মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com