• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

dailydhakamail / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি এবং নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৫ এর পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর ফেরদৌসী আরা এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও নবীনবরণ উদযাপন কমিটি ২০২৫ এর আহবায়ক মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ-উস-সাঈদ এবং সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন।
কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নবীনবরণ অনুষ্ঠানের পূর্বে কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com