• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়ন দাবিতে মোটরসাইকেল র‌্যালি

dailydhakamail / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে টানা সাতবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মোটরসাইকেল র‌্যালি করেছে বিএনপির নেতা-কর্মী ও তার সমর্থকরা।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে শহরের অদূরে বিনেরপোতা জিরোপয়েন্ট থেকে র‌্যালিটি বের হয়ে শহরের খুলনা রোড মোড় চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সাতক্ষীরা পৌর এলাকার প্রায় দুই হাজার মোটরসাইকেল অংশ নেয়।

র‌্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন—
ঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নেতা কামরুজ্জামান;
ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মজনু;
লাবসা ইউনিয়ন বিএনপি নেতা আতিয়ার রহমান;
সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ আতিয়ার রহমান;
বাল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল গনি;
লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইসলাম;
ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান ও সাধারণ সম্পাদক মোঃ নাসিম বিল্লাহ;
বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ আলী বুলু;
ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়া জরুরি। কারণ নেতাকর্মীরা কোনো দলছুট বা অযোগ্য প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবে না।

তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি এবং ভুল বুঝিয়ে অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। বক্তারা আরও বলেন, দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে থাকা একমাত্র যোগ্য নেতা হলেন সাবেক জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম। নেতাকর্মীরা এ সময় অবিলম্বে আব্দুল আলিমকে মনোনয়ন প্রদানের জন্য তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com