• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা

সাতক্ষীরা সদর রেজিষ্ট্রি অফিসের পিয়ন মহাসিন খানকে অপসারণের দাবিতে দলিল লেখকদের কলাম বিরতিঁ

dailydhakamail / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- সাতক্ষীরা সদর রেজিষ্ট্রি অফিসের দূর্ণীতিবাজ পিয়ন মহাসিন খানকে বদলির দাবীতে

সকল প্রকার রেজিস্ট্রী কার্যক্রম বিরত রাখার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সদস্যগণ। এঘটনায় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার ও অফিস সহায়ক মহাসিন খানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও দিয়েছেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রি অফিসের অফিসের দুর্নীতিবাজ পিয়নের (অনেক আগেই বদলীর মেয়াদ উর্ত্তীর্ণ হয়েছে) মহাসিন খান প্রকাশ্যে রেজিষ্ট্রি অফিসে দূর্ণীতির আখড়া খুলে বসেছেন। তার দূর্ণীতির হাত থেকে রেহাই পাচ্ছেন না সদর দলিল লেখক সমিতি ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত রেজিষ্ট্রি সেবা নিতে আসা সাধারন জনগন।

রেজিষ্ট্রি অফিসে গ্রহনকারী জনগন দূর্ণীতিবাজ মহাসিনের হাতে জিম্মি হয়ে পড়েছে।
এ ঘটনায় সাতক্ষীরা দলিল লেখকদের পক্ষ থেকে গত ইংরেজী ২৮/১০/২০২৫ তারিখে অফিস পিয়ন মহাসিন খানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রার বরাবর লিখিত অভিযোগ করা হয়। গত ১৭ নভেম্বর জেলা রেজিষ্ট্রার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের মৌখিক আশ্বাস দিলে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ মৌখিক আশ্বাস পেয়ে ফিরে আসেন। কিন্তু কোন অদৃশ্য শক্তির বলে জেলা রেজিস্ট্রার মহোদয় দূর্নীতিবাজ পিয়ন মহাসিন খানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে অপারগতা প্রকাশ করেন এবং তিনি আই,আর,ও স্যারের সুপারিশের কারনে ব্যবস্থা গ্রহন করতে পারছেন না বলে দলিল লেখকগনকে অবগত করেন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মহাসিন জেলা রেজিস্ট্রারের একজন আদায়কারী। তার মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা জেলা রেজিস্ট্রার গ্রহন করে থাকে।
এরপর ১৮ নভেম্বর দলিল লেখক সমিতি এক সভা আহ্বান করেন। সভায় ১০০ জন দলিল লেখকদের মধ্যে ৮৬ জন দলিল লেখকরা উপস্থিত থেকে পুনরায় জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমার স্বরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে অফিস সহায়ক মহাসিন খানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পুনরায় অনুরোধ করলে জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা) এবার আই,জি,আর স্যারের রেফারেন্স দিয়ে পিয়ন মহাসিন খানকে অন্যত্র বদলি না করতে নির্দেশ দিয়েছেন বলে সাফ জানিয়ে দেন এবং দলিল লেখক সমিতির নেতৃবৃন্দকে অপমান অপদস্ত করে সেখান থেকে বের করে দেন।
এরপর দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ গত ১৮ নভেম্বর বেলা ১২টায় পূণরায় একটি সভা আহবান করে।
সভায় উপস্থিত লেখকদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন হয় যে, দুর্নীতিবাজ মহসিন খান ও তার প্রশয়দাতা জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমাকে অন্যত্র বদলি না হওয়া পর্যন্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল কার্যত্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, দূর্ণীতিবাজ মহাসিন খান ফ্যাসিষ্ট সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভাইপো পরিচয় দিয়ে দীর্ঘদিন রাজত্ব চালিয়ে আসছেন। তার বাড়ি ফ্যাসিষ্ট সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্রাহ্মণবাড়িয়া জেলার একই এলাকায়। তার তদবিরেই মহাসিনের চাকরি হয় বলে একাধিক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপরের নির্দেশ সম্পর্কে দলিল লেখকদের অবহিত করলে,
দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহাবুব উল্লাহ আমাকে মিথ্যুক বলে অবহিত করলে আমি তাহাদের আমার রুম থেকে চলে যেতে বলি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com