• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

সাতক্ষীরা প্রেসক্লাবে ‘ভুয়া কমিটি’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

dailydhakamail / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- ঐতিহ্যবাহী সাতক্ষীরা প্রেসক্লাবকে কেন্দ্র করে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। ক্লাবের ভারমুক্তি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় মনিরুল ইসলাম মিনি ও আব্দুল বারীর নেতৃত্বে ঘোষিত কথিত একটি “ভুয়া কমিটি” নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসক্লাবের বিদ্যমান নেতৃত্ব।

শনিবার (২২ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন ধরে দখলদারিত্ব ও অসাংবাদিক ব্যক্তিদের প্রভাবমুক্ত করে প্রেসক্লাবকে পেশাদার সাংবাদিকদের নিকট ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মূলধারার শতাধিক সাংবাদিক। বিরোধ নিষ্পত্তির জন্য বিএনপি, জামায়াতসহ জেলা প্রশাসনের মধ্যস্থতা গ্রহণ করা হলেও কিছু ব্যক্তির অনাগ্রহ ও টালবাহানা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

নেতারা দাবি করেন, আলোচনার নামে নাটক সাজিয়ে শনিবার যে কমিটি ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অবৈধ ও পেশাদার সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা। তারা সাতক্ষীরাবাসী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান এই কমিটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা লেনদেন না করতে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামাল উদ্দীন মাম


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com