• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার

ট্রাফিক আইন মেনে চলি—দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি: ট্রাফিক সেবা সপ্তাহ উদ্বোধন

dailydhakamail / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মোঃ বেল্লাল হোসেন বাবু নিজস্ব প্রতিবেদক : নাটোরে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫। ‘ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে রোববার (২৪ নভেম্বর) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; যিনি সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন এবং নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল বারী মির্জা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাটোর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পায়রা ও বেলুন উড়িয়ে ট্রাফিক সেবা সপ্তাহের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এরপর শিক্ষার্থী, শ্রমিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন এক বর্ণাঢ্য র‌্যালিতে, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ, মোটরশ্রমিক ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।” তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়তে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।

অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাত শতাধিক শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

‘ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি।’

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com