• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক অগ্রণী ব্যাংকের এজিএম মো. ফরিদুল হক। নওগাঁয় ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার পিকআপ ভ্যান জব্দ , গ্রেপ্তার ২ নীলফামারীতে ব্যাংক গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা নৈশ প্রহরী শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ

অবশেষে বদলি করা হলো সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক মহাসিনকে

dailydhakamail / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:- অবশেষে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাজ অফিস সহায়ক মহাসিন খানকে অন্যত্র বদলি করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) অফিস সহায়ক মহাসিন খানকে শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়।

এর আগে ২৩ নভেম্বর থেকে মহাসিনের বদলির দাবিতে সকল প্রকার রেজিস্ট্রি কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেয় সদর দলিল লেখক সমিতির সদস্যরা। তারা লাগাতার কলম বিরতির ডাক দেন।

দলিল লেখকরা গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে মহাসিন খানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন। এরপর গত ১৭ নভেম্বর জেলা রেজিস্ট্রার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মৌখিক আশ্বাস দিলে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন। তবে জেলা রেজিস্ট্রার বিভাগীয় কর্মকর্তা (আইআরও)-র দোহাই দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করলে দলিল লেখকরা ১৮ নভেম্বর এক জরুরি সভা আহ্বান করেন এবং পুনরায় জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমার শরণাপন্ন হন।

দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে অফিস সহায়ক মহাসিন খানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। কিন্তু জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা) জানান যে, তিনি মহাসিন খানকে অন্যত্র বদলি করতে পারবেন না। এ সময় তিনি দলিল লেখক সমিতির নেতৃবৃন্দকে অপমান-অপদস্ত করে অফিস থেকে বের করে দেন।

পরবর্তীতে দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ১৮ নভেম্বর বেলা ১২টায় পুনরায় সভা আহ্বান করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, দুর্নীতিবাজ মহাসিন খানকে অন্যত্র বদলি না করা পর্যন্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে।

উল্লেখ্য, অফিস সহায়ক মহাসিন খান দীর্ঘদিন ধরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভাইপো পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সাবেক আইনমন্ত্রীর এলাকার কাছাকাছি। বলা হয়, তার তদবিরেই মহাসিন চাকরিতে প্রবেশ করেন এবং সেই দাপটে নিয়মিতভাবে অফিস স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করে আসছিলেন। দলিল লেখক সমিতির একাধিক কর্মকর্তা তার বিরুদ্ধে সদর সাব-রেজিস্ট্রারের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাননি। এতে ক্ষুব্ধ হয়ে লেখকরা ২৩ নভেম্বর থেকে কলম বিরতির ঘোষণা দেন।

এ ঘটনায় অফিস সহায়ক মহাসিন খানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে অনেক আগেই বদলির মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও মহাসিন প্রকাশ্যে দুর্নীতির আখড়া তৈরি করেছিলেন। তার দুর্নীতির হাত থেকে রেহাই পাচ্ছিল না দলিল লেখক সমিতি ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত সাধারণ সেবা–প্রত্যাশীরা।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা) বলেন, তিনি বিষয়টি বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত (আইআরও) কর্মকর্তাকে অবহিত করেছেন। তার পরিপ্রেক্ষিতে অফিস সহায়ক মহাসিন খানকে শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com