• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

তারেক রহমানের ৩১ দফা দেশের সকল শ্রেণির মানুষের জন্য — দাউদার মাহমুদ

dailydhakamail / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মো. এমরান আলী রানা, নাটোর প্রতিনিধি :- নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের সকল শ্রেণির মানুষের জন্য। সকল মানুষের অধিকারের কথা এই ৩১ দফায় তুলে ধরা হয়েছে। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে নারী অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মা–বোনদের অধিকারকে মূল্যায়ন করা হয়েছে। ৩১ দফা শুধু মুসলিম, হিন্দু, পাহাড়ি বা সমতলের মানুষের জন্য নয়—এটি বাংলাদেশের সকল শ্রেণির মানুষের জন্য প্রযোজ্য।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার সুফল সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com