• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

বদলগাছীতে সেনাবাহিনীর অভিযানে চোলাই মদসহ দুই ব্যবসায়ী আটক

dailydhakamail / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপা–হাট সংলগ্ন চকবেনি এলাকায় সেনাবাহিনীর অভিযানে চোলাই মদসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটক হন চকবেনি গ্রামের মৃত লবিনের ছেলে হরেণ তুরকি এবং একই গ্রামের গোবিন্দের ছেলে শ্যামল। তাদের কাছ থেকে ৮ বোতল চোলাই মদ এবং মদ তৈরির জন্য ৪ মন কাঁচামালসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই এসব উপকরণ ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বদলগাছী উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ উদ্দিন আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

নওগাঁ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নিজাম বলেন, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয়রা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় চোলাই মদ উৎপাদন ও বেচাকেনা বন্ধ হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com