• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার

dailydhakamail / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মোঃ বেল্লাল হোসেন বাবু নিজস্ব প্রতিবেদক:- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র‍্যাব-৫ এর বিশেষ মাদকবিরোধী অভিযানে এক কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ মোঃ সিয়াম (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানটি রবিবার (২৩ নভেম্বর) রাত ১১টায় মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় পরিচালনা করা হয়।

র‍্যাব-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সিয়ামের কাছ থেকে ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ বলেন, “সীমান্তবর্তী এলাকাকে কেন্দ্র করে সংঘবদ্ধ একটি মাদক চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইন দেশে পাচার করছে। চক্রটি বিভিন্ন পেশার ছদ্মবেশে অত্যন্ত সুকৌশলে মাদক পরিবহন ও সরবরাহ করে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম জানান, তিনি সীমান্তবর্তী পদ্মার চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রাখতেন এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। অভিযানের সময় উদ্ধারকৃত হেরোইন চালের ভেতরে লুকানো ছিল।

র‍্যাব আরও জানায়, সিয়াম দীর্ঘদিন ধরে মাদক চক্রের সক্রিয় সদস্য এবং পূর্বেও তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৫ জনসাধারণকে অনুরোধ করেছে, সঠিক তথ্য দিয়ে অপরাধী ও চক্রভুক্তদের দ্রুত গ্রেপ্তারে সহযোগিতা করতে। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।

র‍্যাব-৫ কে তথ্য দিন— মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com