• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মোহাম্মদ আলী হাসপাতালের উপ-পরিচালক বরাবর টেকনোলজিস্টদের স্মারকলিপি প্রদান

dailydhakamail / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- মেডিকেল টেকনোলজিস্টদের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৬শে নভেম্বর (বুধবার) বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের উপ-পরিচালক ও ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) বগুড়ার অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও বি.এম.টি.এ প্রতিনিধি মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে বগুড়া অঞ্চলের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।

সেই সময় মোহাম্মদ আলী হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন—
এটিএম আমিনুল হক, মোঃ রবিউল ইসলাম, মোঃ আবুল কাশেম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নয়ন মিয়া, মোঃ মাহমুদুল হাসান রানা, মোছাঃ নিগার সুলতানা রুপা ও মোছাঃ সানজিদা আক্তার।

ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) বগুড়া থেকে উপস্থিত ছিলেন— মোঃ শাজাহান আলী, মোঃ সালহে আহমেদ ও মোঃ আব্দুর রউফ।

এ ছাড়া বগুড়া বক্ষব্যাধি হাসপাতালের পক্ষ থেকে ছিলেন—
মেডিকেল টেকনোলজিস্ট মোঃ রেজাউল করিম ও মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

দাবি ও অবস্থান– বক্তারা বলেন, দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
তারা আরও জানান, স্বাস্থ্যখাতের উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মর্যাদা প্রতিষ্ঠার স্বার্থেই ১০ম গ্রেড বাস্তবায়ন জরুরি।

এম-ট্যাবের নেতা মোঃ আরমান হোসেন ডলার ঘোষণা দেন, ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়িত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের আশা, সরকারের সদর্থক পদক্ষেপের মাধ্যমে দ্রুত এই দাবি বাস্তবায়িত হবে এবং স্বাস্থ্যসেবায় নতুন অগ্রগতির সূচনা হবে।

ন্যায্য দাবি সফল হোক — স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হোক।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com