• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্বোধন

dailydhakamail / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল থেকে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব শ্যামানন্দ কুণ্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অফিসার ইনচার্জ জনাব মোঃ ফজলুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী।

উদ্বোধন ও আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের বর্তমান উন্নয়ন, পশুপালন বান্ধব উদ্যোগ, নিরাপদ মাংস ও দুধ উৎপাদন, রোগ প্রতিরোধ, টিকাদান কর্মসূচি এবং নতুন প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করা হয়। বক্তারা বলেন, পশুপালন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

দিনব্যাপী প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, উন্নত খাদ্য ও পশুচিকিৎসা সামগ্রীসহ বিভিন্ন স্টল দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এছাড়া কৃষক ও খামারিদের জন্য বিশেষ পরামর্শ বুথও রাখা হয়।

বক্তারা প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে সরকারি বিভিন্ন উদ্যোগ, টেকসই পশুসম্পদ গড়ে তোলা এবং খামারিদের লাভজনক উৎপাদন নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, খামারি, কৃষক এবং বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com