• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি—বগুড়ায় এডিসি বরাবর স্বারকলিপি প্রদান

dailydhakamail / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মোঃ আরমান হোসেন ডলার নিজস্ব প্রতিবেদক:- দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের উদ্যোগে স্বারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পি.এম. ইমরুল কায়েস বরাবর এ স্বারকলিপি প্রদান করা হয়।

এ সময় বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা (বিপিএম), বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি এবং বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা সহ একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরেও স্বারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন—
মোঃ মাহবুব হোসেন, মোঃ রেজাউল করিম, মোঃ রিপন বিশ্বাস তন্ময়, মোঃ আরমান হোসেন ডলার, মোঃ গোলাম মুর্শেদ, মোঃ রাজীব হোসেন, মাহমুদুল হাসান রানা, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ কাশেম আহমেদ, মোঃ আমিনুল ইসলাম, রেজাউল করিম, আহমেদ আলী, ফয়সাল বারী, আমজাদ হোসেন, রাসেল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, জুবায়ের, মোঃ আলমগীর হোসেন, মোঃ ইয়াকুব আলী প্রমুখ।

স্বাস্থ্যখাতের অন্যতম প্রধান সেবাদাতা এই পেশাজীবীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। বিকল্প কোনো পথ না থাকায় শান্তিপূর্ণভাবে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

তাদের দাবি—১০ম গ্রেড বাস্তবায়ন বাস্তবসম্মত ও সময়োপযোগী। এতে যেমন স্বাস্থ্যসেবার মান বাড়বে, তেমনি কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মর্যাদা ও প্রণোদনা নিশ্চিত হবে।

আন্দোলনকারীরা বলেন,“ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।”

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মসূচিটি জেলার বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com