• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার-৪ আসনে জামায়াতের প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর বর-এর সমর্থনে শ্রীমঙ্গলে বিশাল গণমিছিল, জনসমুদ্র সৃষ্টি

dailydhakamail / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:– মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর বর-এর সমর্থনে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে হাজারো মানুষের অংশগ্রহণে বিশাল গণমিছিল ও সমাবেশ। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) মাগরিবের নামাজের পর শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড শাহী ঈদগাহের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

গণমিছিলটি চৌমুহনী হয়ে মৌলভীবাজার রোডের রূপসপুর মসজিদের সামনে পৌঁছে, আবার সেখান থেকে চৌমুহনী হয়ে রেলস্টেশন মসজিদের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ এবং শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার আমীর মাওলানা ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল।

এসময় বক্তব্য দেন—মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আলাউদ্দিন শাহ, কমলগঞ্জ উপজেলার আমীর মোঃ মাসুক আহমদ, শ্রীমঙ্গল উপজেলার নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুস সুবহান এবং আরও অনেকে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর বর বলেন, “শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ বহুদিন ধরে ন্যায়, উন্নয়ন ও সুযোগ-সুবিধা বঞ্চিত। এই আসনের মানুষকে অবহেলার রাজনীতি থেকে বের করে আনতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ আমাকে সুযোগ দিলে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, বেকারত্ব কমাতে কর্মসংস্থান সৃষ্টি এবং চা শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলের রাস্তাঘাট, পানি-নিকাশ ব্যবস্থা, কৃষি সহায়তা, যুব উন্নয়ন ও নিরাপত্তা খাত—সবকিছুতে আমি কাঠামোগত পরিবর্তন আনতে চাই। আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। আপনাদের একটি ভোট শুধু আমাকে নয়—এই আসনের ভবিষ্যৎ প্রজন্মকে নতুন দিশা দেখাবে।”

এডভোকেট বর অভিযোগ করে বলেন, “অতীতে এই এলাকার উন্নয়ন প্রাপ্য ছিল, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। উন্নয়ন হবে কথায় নয়—দায়িত্ব, সততা এবং জনগণের প্রতি জবাবদিহিতায়।”

তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আপনাদের নৈতিক সমর্থন আমাকে আরও সাহসী করে তুলেছে। ইনশাআল্লাহ, আপনাদের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রম করব।”

নেতারা বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জের সার্বিক উন্নয়ন, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এডভোকেট মোহাম্মদ আব্দুর বর একটি গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী।

গণমিছিলে শ্রীমঙ্গলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে জামায়াত কর্মীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় বিশাল জনসমুদ্র।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com