• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি বদলগাছীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী দিনে মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজশাহী রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জে আগমন কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা পরিদর্শন।

মেহেরপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ চারটি ইটভাটা উচ্ছেদ

dailydhakamail / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- গত সোমবার (১ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর নেতৃত্বে জেলা প্রশাসন, মেহেরপুরের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী (প্রসিকিউটর), পরিদর্শক টিপু সুলতানসহ এ কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ, বাংলাদেশ সেনাবাহিনী (মেহেরপুর গাংনি ক্যাম্প), পুলিশ, আনসার ব্যাটালিয়ন মেহেরপুর ও জেলা পুলিশ বিভাগের সহযোগিতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯) লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বর্ণিত আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত মেসার্স দোয়েল ব্রিক্স (প্রোপ্রাইটর আমিরুল ইসলাম), ধানখোলা, গাংনির পৌরসভার ১২০ ফুট (ফিক্সড) চিমনির একটি ইটভাটার চিমনি স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া মেসার্স রিপন ব্রিক্স, ভাটপাড়া, গাংনি এবং মেসার্স টু স্টার ব্রিক্স, গাংনি, মেহেরপুর—এই দুটি ইটভাটার কিলন ভেঙে ফেলা হয় এবং ট্রাক্টর দিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযানের অংশ হিসেবে গাংনি, মালশাদহ, মেহেরপুর এলাকায় সুপার ব্রিক্স ইটভাটার আনুমানিক তিন লক্ষ পঞ্চাশ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com