• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

মহাদেবপুরে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত

dailydhakamail / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বুলবুল আহম্মেদ বুলু, নওগাঁ জেলা প্রতিনিধি:- নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় মহাদেবপুর সদর ইউনিয়নের খোসালপুর পূর্ব পাড়া জামে মসজিদের সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কার পক্ষে উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারি সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর এবং জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাদেবপুর উপজেলার আমীর আব্দুল আজিজ। এছাড়া মহাদেবপুর সদর ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী মোঃ মাহফুজুর রহমান বলেন, “ভোট একটি আমানত। ভোট আমাদের জন্য সাওয়াব বা গুনাহের কারণ হতে পারে। নির্বাচিত ব্যক্তি যদি সঠিক কাজ করে, তাহলে সাওয়াব হবে; আর যদি চাঁদাবাজি, ঘুষ, জুলুম ও নির্যাতন করে, তাহলে সেই গুনাহ আমাদেরও ভাগ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বিনা সুদে ঋণ প্রদান করা হবে, যুবকদের দক্ষ করে তোলার জন্য বিভিন্ন ট্রেইনিং প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা হবে এবং কৃষকদের জন্য বীজ ও সারের ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

উঠান বৈঠকের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com