• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে: অবৈধ দুই ইটভাটা ও একটি সীসা তৈরির ভাট্টি কার্যক্রম বন্ধ

dailydhakamail / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:- মঙ্গলবার (২ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলার ঋষিপাড়া ও গৈস্তাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স ইমন ব্রিকস এবং মেসার্স এন বি এম ব্রিকস অ্যান্ড কোং নামের দুইটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে উভয় ইটভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নির্বাপণ করে কাঁচা ইট ধ্বংস করা হয়।
পাশাপাশি পল্লী বিদ্যুতের সহায়তায় ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।

এ ছাড়া ঋষিপাড়া এলাকায় অবস্থিত নামবিহীন পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে অবৈধ ১ টি সীসা তৈরির ভাট্টি স্থাপনা গুড়িয়ে দিয়ে এর কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, উপপরিচালক সৈয়দ আহমেদ কবীর, পরিদর্শক মো. হাবিবুর রহমান এবং পরিদর্শক এস এম মনজুর-উল-আলম।

এ এনফোর্সমেন্ট কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের একটি দল, এক প্লাটুন র‌্যাব, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা প্রয়োজনীয় আইনগত ও কারিগরি সহযোগিতা প্রদান করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com