• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ অভিযানে মাদকসহ আটক-২

dailydhakamail / ১২২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা এলাকায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ অভিযানে দুই মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাতালিয়া গ্রামের মোঃ আজিজের ছেলে আমজিয়া হোসেন (৪২) এবং তার সহযোগী কাটুনিয়া গ্রামের আমিনুর রহমান গাজীর ছেলে আব্দুল রব। অভিযানের সময় তাদের কাছ থেকে বিদেশি মদের ১৫ বোতল, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

জানা যায়, আটককৃত দুজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে মাদক এনে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার ও বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় পূর্বেও দুটি মামলা রয়েছে। এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছে।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক ব্যক্তিদের নীলডুমুর বিজিবি ব্যাটালিয়ন-১৭-এর নিকট হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com