• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

মোল্লাহাটে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কৃষকের মাঝে সচেতনতা কার্যক্রম

dailydhakamail / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক, জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নে বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫ উপলক্ষে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মৃত্তিকার গুরুত্ব তুলে ধরতে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সুস্থ ভবিষ্যতের জন্য সুস্থ মাটির প্রয়োজন”—এমন প্রতিপাদ্য সামনে রেখে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী আলোচনা সভা, তথ্যবহুল লিফলেট বিতরণ, মৃত্তিকা স্বাস্থ্য পরীক্ষা ও প্রদর্শনীসহ নানা কার্যক্রম পরিচালিত হয়।

বিশ্ব মৃত্তিকা দিবসের আলোচনায় বক্তারা জানান, পৃথিবীতে জীবনের ধারাবাহিকতা রক্ষায় মাটির ভূমিকা অপরিসীম। মানুষের খাদ্যের ৯৫ শতাংশই আসে মাটি থেকে। কিন্তু জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত রাসায়নিক ব্যবহার, অতিরিক্ত চাষ এবং পানি সংকটের কারণে মাটির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। এসব প্রতিকূলতার মধ্যে টেকসই মাটি ব্যবস্থাপনা, সঠিক সার প্রয়োগ, জৈবসার ব্যবহার এবং পানি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে কৃষকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বলা হয়, সঠিকভাবে মাটির যত্ন নিলে পরিবেশ রক্ষা, ফসল উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব। মাটির গুণগত মান ঠিক থাকলে খাদ্য নিরাপত্তা এবং সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।

এ উপলক্ষে স্কয়ার কেয়ার ক্রপ ডিভিশন দেশের ২৫টি উপজেলার মতো মোল্লাহাটেও কৃষক-জনতার সঙ্গে মতবিনিময়, মাটির স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন প্রদর্শনী কার্যক্রম সম্পন্ন করেছে।

এসময় উপস্থিত ছিলেন কৃষিবিদ হাফিজ আহমেদ, ফিল্ড ম্যানেজার জাকির হোসেন, মোস্তফা কামাল, স্কয়ার ক্রপ কেয়ার কোম্পানির মাঠ পর্যায়ের সহকর্মীবৃন্দ এবং শতাধিক কৃষক। বক্তারা কৃষকদের নিজ নিজ এলাকায় টেকসই মাটি ব্যবস্থাপনার গুরুত্ব ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com