• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

রাউজানে পরিবেশ অধিদপ্তর কতৃক দিনব্যাপী অবৈধ ৪ টি ইটভাটায় মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান

dailydhakamail / ১১২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম।

অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ড প্রদান করা হয়।

১. মেসার্স শাহসুন্দর ব্রিকস (CBM), রশিদারপাড়া, রাউজান, চট্টগ্রাম।
দণ্ড: ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ৩,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

২. মেসার্স শাহসুন্দর ব্রিকস (SBM), রশিদারপাড়া, রাউজান, চট্টগ্রাম।
দণ্ড: ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ৩,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

৩. মেসার্স খাজা গরীবে নেওয়াজ ব্রিকস (KBI), সাং- পূর্ব রাউজান, রাউজান, চট্টগ্রাম।
মালিক: মোঃ ফোরকান
দণ্ড: ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ৪,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

৪. মেসার্স কাদেরিয়া ব্রিকস ম্যানুঃ (KBM), সাং- কলমপতি, ডাবুয়া, রাউজান, চট্টগ্রাম।
মালিক: মোঃ জাহেদ
দণ্ড: ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ২,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন র‍্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্দ ও রাউজান থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর রাউজান স্টেশনের সদস্যগণ।

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম জানান—জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com