• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

এবিপিএল টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেন তাহেরুল ইসলাম !

dailydhakamail / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে শিবগঞ্জে এবিপিএল টি-১০ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২৫ এর চ্যাম্পিয়ন মেহেদুল একাদশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান শাহ সুলতান বলখী রহ ফাযিল মাদ্রাসা মাঠে আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবিপিএল টি-১০ শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন আতিকুর একাদশ চিংগাশপুর বনাম মেহেদুল একাদশ। টসে জিতে মেহেদুল একাদশ পলাশবাড়ী বোলিং এর সিদ্ধান্ত নেয়। অপরদিকে আতিকুর একাদশ ১০ ওভারে ৬৭ রান করেন।অপরদিকে ৬৮ রানের টার্গেট নেমে ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মেহেদুল একাদশ পলাশবাড়ী।

অনুষ্ঠানে খাইরুল ইসলাম খাজার সভাপতিত্বে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গড়মহাস্থানের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহিনুর ইসলাম শাহিন, সাবেক ইউপি সদস্য আছালত জামান, ডাঃ আব্দুর সবুর,মোক্তার হোসেন, মুনসুর রহমান আকাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম সৈকত। খেলা পরিচালনা করেন,আল আমিন রহমান, জাকারিয়া ইসলাম, খায়রুল ইসলাম পলাশ, আব্দুস সোবহান,হাসান আলী প্রমুখ।

চ্যাম্পিয়ন দলকে একটি খাসি ও রানারআপ দলকে রাজহাঁস পুরুষ্কার হিসেব দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com