• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

dailydhakamail / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:-বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাসিক আলোচনা সভা ও দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বগুড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, শীত মৌসুমে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকারমূলক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক এ.এস.এম রায়হান, যুগ্ম সম্পাদক মোঃ আহসান হাবিব আতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার নাগিস, কার্যনির্বাহী সদস্য মোঃ আল-মামুন তালুকদার, মোঃ রবিউল আলম, মোঃ আকাশ মোল্লা, মোঃ বোরহান উদ্দিন, মোঃ জিম হোসেন প্রমুখ।

সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com