• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার

dailydhakamail / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের শাসন নিশ্চিত করার এক ঐতিহাসিক অধ্যায়। এই নির্বাচন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

দীর্ঘদিন ধরে দেশের জনগণ স্বাধীনভাবে ভোট প্রদানের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা থেকে বঞ্চিত—এমন অভিযোগ রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত। এসব অধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাঠে সক্রিয় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সহনশীলতা, সংযম ও দায়িত্বশীল আচরণকে সময়ের সবচেয়ে বড় দাবি হিসেবে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক ও অপরিহার্য অংশ হলেও তা যেন কখনো সহিংসতা, বিভাজন বা অস্থিরতার কারণ না হয়—সে বিষয়ে সকল পক্ষকে সতর্ক থাকতে হবে।

আরমান হোসেন ডলার আরও বলেন, নির্বাচন মানে শুধু ক্ষমতার পরিবর্তন নয়; নির্বাচন মানে জনগণের মত প্রকাশের অধিকার নিশ্চিত করা। তাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসন, নির্বাচন কমিশন এবং সর্বোপরি জনগণের সম্মিলিত দায়িত্ব রয়েছে।

বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে—রাষ্ট্র কারো একার নয়, দেশ সবার। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা সবার এক হওয়া জরুরি। দলটি বিশ্বাস করে, নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে; সরকার গঠিত হতে হবে জনগণের ভোটে; এবং রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত করতে হবে জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ।

দলীয় নেতারা দাবি করেন, দেশনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা বিএনপি সবসময়ই গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার রক্ষায় আপোষহীন ভূমিকা রেখে চলেছে।

রাজনৈতিক সচেতন মহলের মতে, এখন সময় এসেছে ভয় নয়—অধিকার চাইবার; নীরবতা নয়—গণতান্ত্রিক প্রতিবাদ গড়ার। নির্বাচন হতে হবে জনগণের ইচ্ছার প্রতিফলন, কোনো প্রহসন নয়। একটি ভোটাধিকারভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

তিনি আরও বলেন, ঘৃণার পরিবর্তে যুক্তি, সহিংসতার পরিবর্তে শান্তি এবং বিদ্বেষের পরিবর্তে ভ্রাতৃত্ববোধই পারে একটি সুন্দর, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সবাই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা দেশের সাধারণ মানুষের।

লেখক:
চিকিৎসা প্রযুক্তিবিদ,
মোঃ আরমান হোসেন ডলার
বিশিষ্ট সাংবাদিক, তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী, কলামিস্ট।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com