• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

dailydhakamail / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-

সিরাজগঞ্জ সরকারি কলেজে’র মেধাবী ছাত্র, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সংগ্রামী যুগ্ন আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জুলাই আন্দোলনের প্রথম সারির সাহসী ছাত্রনেতা মোঃ জুয়েল সেখের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ডিসেম্বর-২০২৫খ্রিঃ) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে- সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে চৌরাস্তায় রাস্তার পাশে এই  মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মোঃ জুয়েল সেখের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক প্রতিহিংসা বন্ধের দাবি জানান। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ রায়হান বিজয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মোঃ জুয়েল সেখ একজন মেধাবী ছাত্র ও নির্ভীক ছাত্রনেতা। জুলাই আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা সবার জানা। তাঁকে দমন করতেই পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও ছাত্ররাজনীতির জন্য হুমকি। তিনি অবিলম্বে জুয়েল সেখের মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, বলেন, এই গ্রেপ্তার শুধু একজন ছাত্রনেতার ওপর নয়, বরং ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। আমরা আইনি ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যাব।
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনাল আহমেদ ইদুল বলেন, মোঃ জুয়েল সেখ ছাত্রসমাজের অধিকার আদায়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে সম্মান ফিরিয়ে দিতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য মোছাঃ মনি, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আরমিনা ইসলাম।  এসময় মোঃ জুয়েল সেখের পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। তারা অভিযোগ করে বলেন, নির্দোষ হওয়া সত্ত্বেও জুয়েল সেখকে হয়রানি করা হচ্ছে। পরিবারটির দাবি, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষার্থী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে বক্তারা একযোগে মোঃ জুয়েল সেখের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com