• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

সাজাপুর ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

dailydhakamail / ১০১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাজাপুর ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গত শুক্রবার (১৯ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দিন হারেজ, মোঃ আবু সানি, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলার, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, শাজাহানপুর উপজেলা জিসাসের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাব্বির হোসেন ছাবদুল, উপজেলা বিএনপির সদস্য মোঃ শাজাহান আলী, শাজাহানপুর উপজেলা আরাফাত রহমান কোকো পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খেলাটি পরিচালনা করেন আয়োজক ক্লাবের সভাপতি ও শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম।

ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উপভোগ্য ও প্রাণবন্ত। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি খেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক ধারায় সম্পৃক্ত রাখা সম্ভব। এ ধরনের আয়োজন সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানানো হয় এবং বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়।।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com