• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

বদলগাছীতে নানা সমস্যায় জর্জরিত নালুকাবাড়ী গুচ্ছ গ্রামবাসী !

dailydhakamail / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বুলবুল আহম্মেদ বদলগাছী নওগাঁ প্রতিনিধি:-উত্তরের জেলা নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নে ছোট যমুনা নদীর বুকে জেগে ওঠা এক দুর্গম চরে গড়ে উঠেছে নালুকাবাড়ী গুচ্ছ গ্রাম। সময়ের স্রোতে যেন বিস্মৃত এই জনপদে বসবাস করছে অসহায় ও অবহেলিত মানুষজন।

সরকারি উদ্যোগে গড়ে ওঠা এই গুচ্ছ গ্রামে আজও পৌঁছায়নি বিদ্যুৎ সংযোগ। সূর্য ডুবে গেলেই পুরো গ্রাম ডুবে যায় অন্ধকারে। ব্যাহত হয় শিশুদের পড়াশোনা, বাড়ে নিরাপত্তাহীনতা। ডিজিটাল সেবা তো দূরের কথা, মোবাইল চার্জ দিতেও হিমশিম খেতে হয় বাসিন্দাদের।
যোগাযোগ ব্যবস্থাও চরম নাজুক। গ্রামে যাওয়ার একমাত্র কাঁচা রাস্তা ভাঙাচোরা। বর্ষা মৌসুমে তা হয়ে ওঠে চলাচলের অযোগ্য। ফলে বাজার, স্কুল কিংবা হাসপাতালে পৌঁছাতে ভোগান্তির শেষ নেই।
এই গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। ছোট ছোট শিশুদের ঝুঁকি নিয়ে দূরের স্কুলে যেতে হয়, যার কারণে অনেকেই ঝরে পড়ছে শিক্ষা থেকে। নেই মানসম্মত মসজিদ—জরাজীর্ণ অস্থায়ী ঘরেই আদায় করতে হয় নামাজ।
সরকারি গুচ্ছ গ্রামের টিনসেড ঘরগুলোর অধিকাংশই এখন ভাঙাচোরা। টিনে ফুটো, কাঠামোয় ক্ষয়—বর্ষায় ঘরে ঢুকে পড়ে বৃষ্টির পানি। নিরাপদ আবাসনের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে পরিবারগুলো।

গ্রামবাসীদের দাবি, নালুকাবাড়ী গুচ্ছ গ্রামটি যদি সরকারি নজরে আসে—বিদ্যুৎ, রাস্তা, স্কুল, মসজিদ, ঘর সংস্কার, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয় তবে বদলে যেতে পারে তাদের জীবন।
লুকাবাড়ী গুচ্ছ গ্রাম শুধু একটি বসতি নয়, এটি প্রান্তিক মানুষের টিকে থাকার সংগ্রামের প্রতিচ্ছবি।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com