• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সদরপুরে নকল ‘প্যারাসুট’ নারকেল তেল কারখানার সন্ধান, এক লাখ টাকা জরিমানা

dailydhakamail / ১১১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি:- ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে নকল ‘প্যারাসুট’ ব্র্যান্ডের নারকেল তেল উৎপাদন ও বাজারজাতের একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। প্লাস্টিক বোতলে রঙিন লেবেল ও বিএসটিআই লোগো ব্যবহার করায় সাধারণ ভোক্তারা সহজেই এসব নকল তেলকে আসল পণ্য ভেবে প্রতারিত হচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই এবং জেলা প্রশাসনের টাস্কফোর্স একযোগে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষ্ণপুর বাজারে তৈয়বুর রহমানের মালিকানাধীন ‘বিউটি ওয়েল এন্ড রাইস’ মিলটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে নারকেল তেল উৎপাদন করে আসছিল। তেল তৈরির সময় প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তা মান অনুসরণ করা হচ্ছিল না। এছাড়া শ্রমিকদের কোনো স্বাস্থ্য সনদ ছিল না এবং জনপ্রিয় ‘প্যারাসুট’ ব্র্যান্ডের আদলে নকল বোতল ও মোড়ক ব্যবহার করে তেল বাজারজাত করা হচ্ছিল।

অভিযানকালে বিপুল পরিমাণ নকল লেবেল, বোতল ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৯ ধারায় মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম বলেন, “ভোক্তাদের স্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এ ধরনের অভিযান ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে এবং সাধারণ ভোক্তাদের নিরাপদ খাদ্যপণ্য ব্যবহারে সচেতন ও সুরক্ষিত করবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com