• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সিরাজগঞ্জে “ডিসিমিনেশন অফ রাস মডেল” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত

dailydhakamail / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-

সিরাজগঞ্জ সদর উপজেলায়-” রুরাল এডভাইজরি সার্ভিসেস ফর উইমেন এম্পাওয়ারমেন্ট” (রাসউই প্রকল্প)-এর আওতায় “ডিসিমিনেশন অফ রাস মডেল” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর-২০২৫খ্রিঃ) বেলা সাড়ে  ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত ওয়ার্কশপটি সিরাজগঞ্জ সদর উপজেলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত  ওয়ার্কশপটি’র আয়োজন, করে উত্তরণ ও এফআইভিডিবি। সিরাজগঞ্জ জেলায় উত্তরণ ও এফআইভিডিবি যৌথভাবে রাসউই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটিতে কারিগরি সহায়তা প্রদান করছে ওয়েল্টহাঙ্গারহেলফে এবং অর্থায়ন করছে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড)।  ওয়ার্কশপটি’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সিরাজগঞ্জের উপ-পরিচালক  এ.কে.এম.মঞ্জুরে মাওলা। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ  উপজেলা সদর উপজেলা  নির্বাহী অফিসার মোঃ মামুন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম.নাসিম রহমান সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আমির হামজা, ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মিসবাহ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাইদী রহমান, বেলকুচি  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সায়লা শারমিন প্রমুখ ।

ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণের সমন্বয়কারী (রিসোর্স ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ও পার্টনারশিপ) জনাব ফাতিমা হালিমা আহম্মেদ। প্রকল্পের পরিচিতি তুলে ধরেন রাসউই প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ নুরুল ইসলাম। কী-নোট প্রেজেন্টেশন প্রদান করেন উত্তরণের কনসালট্যান্ট সাজ্জাদ খান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরণের এডভোকেসি কোঅর্ডিনেটর মোঃ সাইদুর রহমান।

এসময়ে  সিরাজগঞ্জ  সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO)-এর প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (CSP) এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উক্ত ওয়ার্কশপে বক্তারা বলেন, রাসউই প্রকল্প একটি ইনোভেটিভ উদ্যোগ, যা নারীবান্ধব গ্রামীণ পরামর্শ সেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নারী কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (CSP) ও নারী উদ্যোক্তাদের সাফল্য উপস্থিত অতিথিদের উৎসাহিত করেছে। তারা কৃষি খাতে আরও নতুনত্ব আনার ওপর গুরুত্বারোপ করেন এবং বিশেষভাবে বীজ উৎপাদনে নারী সিএসপিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, নারীদের দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নে এই ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও টেকসই উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে রাস মডেলকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।ওয়ার্কশপে রাস মডেলের মূল ধারণা, বাস্তবায়ন অভিজ্ঞতা, অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারীবান্ধব গ্রামীণ পরামর্শ সেবা ব্যবস্থা কার্যকর হলে নারী কৃষক ও নারী উদ্যোক্তারা সিদ্ধান্ত গ্রহণে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে এবং স্থানীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে। আলোচনায় সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি সংস্থা ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা রাস মডেলকে টেকসই করতে নীতিগত সহায়তা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং মাঠপর্যায়ে বাস্তব প্রয়োগ জোরদারের বিষয়ে মতামত প্রদান করেন।  অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে ওয়ার্কশপটি সফলভাবে সম্পন্ন করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com