• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

মা কে হত্যার পর পালিয়েও শেষ রক্ষা হলোনা,একমাত্র আসামি ছেলে র‍্যাব-৬ এর হাতে আটক।

dailydhakamail / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নয়ন রায় নিজস্ব প্রতিবেদক:- খুলনা সদর থানার চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলার একমাত্র এজাহারভুক্ত পলাতক আসামি রিয়াদ খানকে (১৯) গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা সদর এলাকায় র‍্যাব-৬ এবং র‍্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) বেলা ৩টা ৪৫ মিনিটে ফেনী সদর থানায় অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ রিয়াদ খান খুলনা জেলার ডুমুরিয়া থানার গজেন্দ্রপুর গ্রামের মোঃ সালাউদ্দিন খানের ছেলে। সে তার আপন মা শিউলি বেগমকে হত্যার পর থেকে পলাতক ছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শিউলি বেগম একজন সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ২৭ অক্টোবর তিনি দুই মাসের ছুটিতে দেশে ফেরেন। গত ১৩ ডিসেম্বর অজ্ঞাত কারণে রিয়াদ খান তার মাকে নৃশংসভাবে হত্যা করে আত্মগোপনে চলে যায়। এই ঘটনায় নিহতের ছোট ভাই ও আসামির মামা মোঃ রায়হান গাজী বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারের সময় আসামির কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
নগদ ২,০৫,৮৪০ (দুই লক্ষ পাঁচ হাজার আটশত চল্লিশ) টাকা,
২টি আইফোন (iPhone),
১টি স্মার্টফোন,
১টি এয়ারপড।
র‍্যাব-৬ এর সদর কোম্পানি ও র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের যৌথ অভিযানে ধৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধীদের আইনের আওতায় আনতে তারা আপসহীন কাজ করে যাচ্ছে এবং এই ধরণের চাঞ্চল্যকর মামলার ক্ষেত্রে তাদের বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com