• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

সদরপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ মাদক কারবারি শেখ সাদি গ্রেপ্তার

dailydhakamail / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সাজ্জাদ হোসেন ফরিদপুর প্রতিনিধি:- ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ শেখ সাদি (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী চর কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে শেখ সাদিকে গ্রেপ্তার করে। তিনি একই এলাকার মৃত আব্দুল কাদের শেখের ছেলে। গ্রেপ্তারকৃত সাদি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র আরও জানায়, এর আগেও অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে শেখ সাদি স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকায় মব সৃষ্টি করার চেষ্টা করে। তবে এবার যৌথবাহিনীর সফল অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।

অভিযানকালে শেখ সাদির কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল এবং ৪২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান,“গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ ও সন্ত্রাস দমনে যৌথবাহিনীর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

এ ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা এবং মাদক ও অস্ত্রবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com