• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

মোল্লাহাটে ইসলামী আন্দোলনের প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীমের গণসংযোগ।

dailydhakamail / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক

বাগেরহাট প্রতিনিধি:-

বাগেরহাট–১ সংসদীয় আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীমের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর ২০২৫) বিকেল পাঁচটায় মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের চুনখোলা বাজারে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকানি ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাধারণ ভোটারদের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি, আদর্শ ও লক্ষ্য তুলে ধরেন।

গণসংযোগকালে মোল্লা মুজিবুর রহমান শামীম বলেন, সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই দেশ ও জাতির প্রকৃত কল্যাণ সম্ভব। নৈতিকতা ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট–১ আসন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা নিজামুদ্দিন, মোল্লাহাট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি জাকির আশরাফী, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ডা. শেখ সোহাইল আহম্মেদ সবুজ, যুগ্ম সমন্বয়কারী মোল্লা আসাদুল্লাহ টুটুল, যুগ্ম আহ্বায়ক মোল্লা মিজানুর রহমানসহ উপজেলা ইউনিট ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

চুনখোলা ইউনিয়ন শাখার সভাপতি মুহাঃ নাজমুল হোসেন চৌধুরীর নেতৃত্বে গণসংযোগ কর্মসূচিটি পরিচালিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। গণসংযোগকে ঘিরে চুনখোলা ও মোল্লাহাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com