• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

রোহিঙ্গা সংকট বৈশ্বিক মানবিক ও নিরাপত্তা ইস্যু: আন্তর্জাতিক সম্মেলনে রাইসুল ইসলাম

dailydhakamail / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

কামরুল ইসলাম স্টাফ রিপোর্টার, ঢাকা:- গত ২০ ডিসেম্বর ২০২৫ SIMEC (জাপান–বাংলাদেশ–সিঙ্গাপুর) আয়োজিত International Conference on Sustainable Solutions to the Rohingya Crisis শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন আন্তর্জাতিক গবেষক ও এনগ্লোবালের সম্মানিত পরিচালক মোঃ রাইসুল ইসলাম।

প্রেজেন্টেশনে রাইসুল ইসলাম রোহিঙ্গা সংকটকে একটি বৈশ্বিক মানবিক ও নিরাপত্তা ইস্যু হিসেবে উল্লেখ করে বলেন, এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধান একক কোনো দেশের পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সমন্বিত আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ, জাতিসংঘের কার্যকর ভূমিকা, মিয়ানমারের ওপর টেকসই আন্তর্জাতিক চাপ এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, শরণার্থী শিবিরে মানবিক সহায়তা জোরদার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ASEAN ও অন্যান্য আঞ্চলিক জোটের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি (UNHCR)-এর হেড অব সাব-অফিস অ্যাস্ট্রিড ক্যাস্টেলিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ ও ড. শামীম রেজা, SIMEC-এর চেয়ারম্যান ও কনফারেন্স কনভেনর ড. শরিফুল ইসলাম, গবেষক আশরাফুল কবির তুহিনসহ বাংলাদেশ, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও জাপানের খ্যাতনামা গবেষকবৃন্দ।

বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়; এটি আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত, সমন্বিত ও দায়বদ্ধ উদ্যোগই পারে এই সংকটের একটি টেকসই ও ন্যায়ভিত্তিক সমাধান নিশ্চিত করতে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com