• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

সরিষাবাড়ীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

dailydhakamail / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে সরিষাবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম,উপদেষ্টা আইনাল হক খান বিদেশ থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে শীতবস্ত্র বিতরণ করেন।

সরজমিনে দেখা যায়, কনকনে শীতে কাঁপছে সারা দেশ। আর এ শীতে চরম ভোগান্তিতে পড়েছে যমুনা ও ঝিনাইনদী বেষ্টিত জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অসহায় শীতার্ত মানুষ। আর এ শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজেন ছিন্নমূল মানুষরা। ছিন্নমূল শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন সরিষাবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা।

এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম ভার্চুয়ালে যুক্ত হয়ে বলেন, মানব কল্যাণে ব্রত হয়ে এ ফাউন্ডেশনের যাত্রা শুরু। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি মানব সেবা করে যাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশে শৈর্তপ্রবাহ বয়ছে। ছিন্নমূল মানুষরা অনেক কষ্ট রয়েছে। তাদের কথা বিবেচনা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। আগামী দিনেও এ সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এতে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম হোসেন লেবু, সাধারণ সম্পাদক কবি সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কিসমত, বিজয় টিভির সাংবাদিক সোহানুর রহমান সোহান, মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা তারিফুর রহমান বাচ্চু, মনিরুজ্জামান সুমন, মোঃ শিমন প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com