• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

যশোরের বাঘারপাড়ায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ: ১৪টি ককটেল ও অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জামাল গ্রেপ্তার

dailydhakamail / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নয়ন রায়

জেলা প্রতিনিধি (যশোর) :-

যশোরের বাঘারপাড়া উপজেলায় বড় ধরনের একটি নাশকতার পরিকল্পনা নস্যাৎ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মো. জামাল সরদার (৪৫) কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জয়রামপুর এলাকায় একদল দুষ্কৃতকারী নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছে। সংবাদের সত্যতা যাচাই করতে র‍্যাব সদস্যরা গভীর রাতে জামাল সরদারের বাড়িতে অতর্কিত অভিযান চালান। এ সময় পালানোর চেষ্টা করলে জামালকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৪টি তাজা ককটেল, একটি ধারালো কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত জামাল সরদার ওই এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। র‍্যাব জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই একটি মারাত্মক হত্যাচেষ্টা মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল স্বীকার করেছেন যে, উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্র ব্যবহার করে তিনি আসন্ন কোনো জনসমাবেশ বা গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিলেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জামালের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এই গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে শীর্ষ এই সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। র‍্যাব জানায়, জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com