• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র দাখিল

dailydhakamail / ১০১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বুলবুল আহমেদ বুলু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির কাছে মনোনয়নপত্র জমা দেন।

ফজলে হুদা বাবুল বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের সহধর্মিণী মনিরা সুলতানা প্রমুখ।

মনোনয়নপত্র দাখিল শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ফজলে হুদা বাবুল বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব।

তিনি দলীয় নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com