• শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন।

dailydhakamail / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক এলাকা মহাস্থানগড়ে পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি সেখানে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে।

ঘটনাটি ঘটে গত ৩০ জানুয়ারি (শুক্রবার) বিকেল আনুমানিক ৪টার দিকে, মহাস্থানগড়ের মানকালী কুন্ড এলাকায়। এ সময় জিহাদ (১৮) নামের এক তরুণ পর্যটকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নেয় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।

ভুক্তভোগী জিহাদ জানান, তিনি মানকালী এলাকায় অবস্থানকালে চারজনের একটি দল দেশীয় ধারালো অস্ত্রসহ তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রাণনাশের হুমকি দিয়ে তার ব্যবহৃত রিয়েলমি সি-১৪ (Realme C14) মডেলের একটি মোবাইল ফোন এবং পকেটে থাকা নগদ ৯ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পরপরই শিবগঞ্জ থানার এসআই ছাইদুল–এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। স্থানীয়দের সহযোগিতায় ছিনতাই চক্রের মূল হোতা ইমন (২৯)–কে গ্রেপ্তার করা হয়।

ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের পরিচয়—

১. ইমন (২৯) — পিতা: স্বাধীন, গ্রাম: অন্তবালা (গ্রেপ্তার)
২. শরিফ (২৩) — পিতা: অজ্ঞাত (পলাতক)
৩. শাকিল (২৩) — পিতা: লুতফর, গ্রাম: মহাস্থান নামাপাড়া (পলাতক)
৪. অজ্ঞাত একজন — (পলাতক)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইমনের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হলেও নগদ অর্থ উদ্ধার করা যায়নি। তবে ধৃত আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, মহাস্থানগড় এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাই ও পর্যটক হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। একাধিক ঘটনার পরও কার্যকর প্রতিকার না পাওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তারা মনে করছেন, মহাস্থান নামাপাড়া ও অন্তবালা এলাকার চিহ্নিত এই চক্রটি দীর্ঘদিন ধরেই সক্রিয়।

মহাস্থানগড়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এলাকায় দিনের আলোতে অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা সাধারণ পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। সচেতন মহলের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই চক্রটিকে স্থায়ীভাবে নির্মূল করতে প্রশাসনের কঠোর ও ধারাবাহিক অভিযান জরুরি।

শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। একই সঙ্গে ছিনতাই হওয়া নগদ অর্থ উদ্ধারের চেষ্টাও চলছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com