• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ময়মনসিংহে কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি মুফিদুল আলম

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৪৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ময়মনসিংহ সংবাদদাতা:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের তৃতীয় ব্যাচের কার্যক্রমের উদ্বোধন হয়েছে ময়মনসিংহে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় ময়মনসিংহ মহানগরীর পুরবী সিনেমা হল সংলগ্ন ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড অফিসে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুণ-অর-রশীদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুবসমাজ দক্ষ হয়ে নিজেরাই স্বাবলম্বী হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করবে, যা দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখবে।”

যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বাস্তবায়নে এই প্রকল্পে ৪৮ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুবতীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে আত্ম-কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

প্রকল্পের মূল লক্ষ্য হলো ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষিত বেকার যুবকদের ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ করে তোলা এবং তাদের বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।

প্রশিক্ষণটি তিন মাসব্যাপী (মোট ৬০০ ঘণ্টা), সপ্তাহে ছয় দিন করে দিনে ৮ ঘণ্টা ক্লাস অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণার্থীদের ক্লাসে সরাসরি উপস্থিত থেকে কোর্স সম্পূর্ণ করতে হবে। কোর্সে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং, ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন ও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শেখানো হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে ভাতাও পাবেন।

অনুষ্ঠানে জানানো হয়, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী সাকিবুর রহমান সাকিব কোর্স চলাকালীনই আনসার ও ভিডিপিতে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিংয়ের ট্রেইনার হিসেবে চাকরি নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একই ব্যাচের মুহি উদ্দিন কোর্স শেষ করে ইতোমধ্যে ডলার আয় শুরু করেছেন। প্রথম ব্যাচের আরও একাধিক প্রশিক্ষণার্থীও সফলভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের দেশের ৬৪ জেলায় রয়েছে ৭০টি শাখা, যার মাধ্যমে এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর গোলাম রব্বানী ও হিরা মিয়া, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মতিউর রহমান, গ্রাফিক্স ডিজাইন ট্রেইনার মো. কামরুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং ট্রেইনার কে. এম ময়নুল ইসলাম, ওয়েব ডিজাইন ট্রেইনার মো. এমরান হাসানসহ ৫০ জন প্রশিক্ষণার্থী।



এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com