• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

তারেক রহমানের চাচাতো ভাই সেজে প্রতারণা, ভুয়া ব্যারিস্টার গ্রেফতার।

dailydhakamail / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ভুয়া ব্যারিস্টার শামীম রহমান (৩৩) কে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করে বগুড়া ডিবি পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত শামীম রহমান বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত জলিল মিয়ার ছেলে।

এক প্রেস ব্রিফিংয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রায়হান হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, প্রতারণার শিকার ব্যক্তি হারুন-উর রশিদ গত ২ জুলাই রাতে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে ঢাকায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদারের সাথে শামীম রহমানের পরিচয় হয়। পরিচয়ের সময় শামীম নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই এবং পেশায় ব্যারিস্টার বলে দাবি করেন। তিনি দাবি করেন, তার কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে এবং তিনি চাইলেই বিএনপির যুবদলের কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দিতে পারেন। এই প্রলোভনে পড়ে ইমরান ও রব্বানী তার কথায় বিশ্বাস করে বগুড়ার একটি হোটেলে সাক্ষাতে যান। এসময় কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার কথা বলে ইমরানের কাছ থেকে দুই লাখ টাকা এবং জেলা যুবদলের পদ দেওয়ার আশ্বাস দিয়ে রব্বানীর কাছে এক লাখ টাকা দাবি করেন শামীম। ওই সময় ইমরান ও রব্বানী যৌথভাবে ৫০ হাজার টাকা তাকে প্রদান করেন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তারা আইনের আশ্রয় নেন। অভিযোগ পাওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে প্রতারক শামীম রহমানকে গ্রেফতার করে।

এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com