• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

পেকুয়ার আকাশে তারুণ্যের জয়গান, রাজপথে ছাত্রদলের বর্ণিল মিছিল

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

স্টাফ রিপোর্টার,পেকুয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পেকুয়া উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগস্ট (সোমবার) বিকেল ৪টায় পেকুয়া সিকদার পাড়া থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নুরী উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক এম শাহ নেওয়াজ আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. বেলালউদ্দিন হায়দার ও জেড এম মুসলেম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় নবগঠিত কমিটির আহবায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নুরী উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশ্বাস দেন যে পেকুয়া উপজেলা ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।

আহবায়ক নাঈমুর রহমান হৃদয় বলেন,
“পেকুয়া উপজেলার মাটি শহীদ প্রেসিডেন্ট সালাহ উদ্দিন আহমেদের ঘাঁটি, পেকুয়ার মাটি ছাত্রদলের ঘাঁটি। এই কমিটির মাধ্যমে আমরা নতুন প্রজন্মের নেতৃত্ব উপহার দেবো। যারা নেতৃত্বে আসবে তারা হবে শিক্ষিত, মার্জিত ও ভদ্র। দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। জিয়াউর রহমানের আদর্শে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবো।”

 

উল্লেখ্য, গত ১০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি নাঈমুর রহমান হৃদয়কে আহবায়ক ও আবুল কাশেম নুরীকে সদস্য সচিব করে পেকুয়া উপজেলা ছাত্রদলের ২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে। ঘোষণার পর থেকেই নবগঠিত কমিটি উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com