• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি।

অটো গাড়ির দখলে জলঢাকা, জনভোগান্তিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

বার্তা সম্পাদক / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মো: আল-আমিন ইসলাম , নীলফামারী:

জলঢাকা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক যেমন ডিমলা রোড ও ডালিয়া রোডে নিয়মবহির্ভূতভাবে অটো গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব সড়কে চলাচল করা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এ অবস্থার সবচেয়ে খারাপ দিক হলো, রংপুর বা অন্যত্র উন্নত চিকিৎসার জন্য রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলো এই যানজটে আটকে থাকে দীর্ঘ সময় ধরে। ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকলেও কার্যকর কোনো নিয়ন্ত্রণ দেখা যায় না।

সড়কপথে চলাচলরত ব্যবসায়ী ও স্থানীয় দোকানদাররা জানান, “আমাদের দোকানের সামনে যত্রতত্র অটো গাড়ি পার্কিং করে রাখে। বাধা দিতে গেলে আমাদের গালিগালাজ করে। আমরা খুব অসহায় বোধ করি। চাই, জলঢাকা যানজটমুক্ত হোক।”

জনসচেতন মহল বলেন, “যে রাস্তায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না, সেখানে অবস্থা কতটা শোচনীয় তা সহজেই বোঝা যায়।”

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে জলঢাকা ও ডিমলা রোডে যান চলাচল নিয়ন্ত্রণে আনা না হলে পুরো উপজেলার মানুষকে দীর্ঘমেয়াদে ভোগান্তি পোহাতে হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com