• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আজ পবিত্র শবে বরাত ভোট গণনায় সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে যশোরে— বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার মৃত শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করা হবে, যুবকদের জন্য হবে আইটি পার্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড

মোল্লাহাটে কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ

dailydhakamail / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক (বাগেরহাট) প্রতিনিধিঃ- ২০২৫-২৬ অর্থবছরের আওতায় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে শীতকালীন শাকসবজির (হাইব্রিড ও ইনব্রিড) বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৪৮০ জন কৃষক এই সুবিধা পাচ্ছেন। এর মধ্যে বসতবাড়িতে আগাম শীতকালীন সবজি (উফশী) চাষে ১৫০ জন, মাঠে চাষযোগ্য হাইব্রিড লাউ চাষে ৪০ জন, হাইব্রিড জাতের বেগুন চাষে ১০০ জন, মিষ্টি কুমড়া চাষে ৯০ জন এবং শসা চাষে ১০০ জন কৃষক অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রত্যেক কৃষককে বীজের পাশাপাশি ডিএপি ও এমওপি সার সরবরাহ করা হচ্ছে। আগাম সবজি চাষের জন্য প্রতি কৃষক পাচ্ছেন ৭ প্রকারের সবজি বীজ (মোট ৫০০ গ্রাম)। মাঠে চাষযোগ্য হাইব্রিড সবজির জন্য নির্ধারিতভাবে ৩০ থেকে ৪০ গ্রাম বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে প্রদান করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন,
কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আগাম মৌসুমে শাকসবজি চাষে উৎসাহিত করাই এই প্রণোদনার উদ্দেশ্য। এতে কৃষকেরা স্বাবলম্বী হবে এবং বাজারে আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
তিনি বলেন,আপনাদের যে সরকারি বীজ ও সার দেওয়া হয়েছে, তা সঠিকভাবে ব্যবহার করবেন। এতে আপনারা লাভবান হবেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা রাজীব রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাছান আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহেদী হাসান, জামাতের সেক্রেটারি মো. হেদায়েত উল্লাহসহ আরও অনেকে।

কৃষি বিভাগের এই উদ্যোগে উপজেলার কৃষকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com