• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

এডভোকেট আব্দুস সালাম পিন্টু গণ পাঠাগারের উদ্যোগে মেধা বৃত্তি ২০২৫-এর ফরম বিতরণ শুরু।

dailydhakamail / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ- এডভোকেট আব্দুস সালাম পিন্টু গণ পাঠাগারের উদ্যোগে হেমনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে “এডভোকেট আব্দুস সালাম পিন্টু মেধা বৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হবে।

নির্ধারিত দিনে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন এবং একই দিনে ফলাফল প্রকাশের লক্ষ্যে এডভোকেট আব্দুস সালাম পিন্টু গণ পাঠাগারের উপদেষ্টা ও হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি গোলাম রোজ তালুকদারের নেতৃত্বে “মেধা বৃত্তি ২০২৫”-এর জন্য শিক্ষার্থীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ১৩ ডিসেম্বরের এই বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য হলো মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন, স্বীকৃতি প্রদান এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে তাদের মেধা বিকাশে সহায়তা করা।

এই মহৎ উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়েছে। শিক্ষকরা যেন বৃত্তি পরীক্ষার গুরুত্ব অনুধাবন করে শিক্ষার্থীদের প্রস্তুতির উপযুক্ত কৌশল নির্ধারণ এবং স্বচ্ছভাবে ফলাফল ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন। তারা দিকনির্দেশনার মাধ্যমে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই উদ্যোগকে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রচারণামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

এই মেধা বৃত্তি কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হলে এই অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে এবং তাদের মেধার সঠিক মূল্যায়ন ও বিকাশ সম্ভব হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের শিক্ষামূলক কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পথ সুগম হবে বলে সংশ্লিষ্ট সকলে অভিমত ব্যক্ত করেছেন।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই উদ্যোগ একটি নতুন দিগন্ত উন্মোচন করবে নিঃসন্দেহে। সমাজের শিক্ষিত ও সচেতন অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে এটি শিক্ষাবিস্তারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com