• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নাটোরে পুলিশ সুপারের ট্রাফিক অফিস পরিদর্শন: ভ্রাম্যমান দোকান উচ্ছেদে নির্দেশ

dailydhakamail / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সোমবার ( ০৩ নভেম্বর) সকালে নাটোর সদর ট্রাফিক অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগসহ শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।
তিনি ব্যারাক এলাকা পরিদর্শন করে ফোর্সদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি নাটোর বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশন এলাকায় যানজট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের ভ্রাম্যমান দোকান উচ্ছেদসহ জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন।
তিনি বলেন, “ট্রাফিক ব্যবস্থাপনা শৃঙ্খলার প্রতীক। জনগণের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।”

পরিদর্শনকালে ইন্সপেক্টর (শহর ও যানবাহন) নাটোর মোঃ রেজাউল করিমসহ ট্রাফিক বিভাগের অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com