• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবেঃ  সিরাজগঞ্জে  মীর স্নিগ্ধ

dailydhakamail / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- ২০২৪ খ্রিঃ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত  শহিদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) এর জমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) সিরাজগঞ্জে যাত্রা বিরতীকালে  এক মতবিনিময় সভায় তিনি তার বক্তব্য বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এঁর নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা একজন খুনি, তিনি আমার ভাই মীর মুগ্ধসহ দুই হাজার মানুষকে হত্যা করেছে। ২০’হাজার মানুষকে আহত করেছেন। খুনি হাসিনার বিচার এ দেশের মাটিতেই হতে হবে। হাসিনার গুম-খুন ও জুলুমের সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি নেতা-কর্মীরা । বিএনপি ক্ষমতায় গেলে খুনি হাসিনার প্রতিটি গুম, খুন হত্যার বিচার হবে।’

সোমবার (১০নভেম্বর-২০২৫খ্রিঃ) বিকেলে মীর মাহফুজুর রহমান মুগ্ধ বগুড়ায় এক জনসভা যোগদান  শেষে  ঢাকায় যাওয়ার পথে সিরাজগঞ্জে সন্ধ্যায়  যাত্রা বিরতী করে- সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের  বনবাড়ীয়া কাদাইয়ে অবস্থিত ছোঁয়ামনী গার্ডেন প্যালেস রিসোর্ট ও পার্কের কনফারেন্স কক্ষে জেলা বিএনপির আয়োজনে-এক মতবিনিময় সভা তিনি  প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।

এই মতবিনিময় সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সুযোগ্য প্রেসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু।  জানা যায় যে, সম্প্রতিতে  মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) তিনি বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর এই প্রথম  সিরাজগঞ্জে বিএনপি’র নেতৃবৃন্দ, মহিলাদল নেতৃবৃন্দ, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,  স্কাউট সদস্য, ছাত্র প্রতিনিধি সহ অন্যান্যদের নিয়ে মতবিনিময় সভা এবং দোয়া ও মোনাজাত  অনুষ্ঠিত হয়।

এসময়ে তাকে অভিনন্দন ও  ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এমতবিনিময় সভায়-মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) তিনি আরও বলেন,  শৈশব থেকেই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আপষহীনতা  নীতি দেখে মুগ্ধ হয়েছি। তাঁর আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপির সঙ্গে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছি। শহিদ মুগ্ধকে হত্যার পর খুনি হাসিনা ব্ল্যাংক চেকের অফার করেছিলেন। ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছি। খুনির সঙ্গে আপস করিনি। এসময়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ, আনিসুজ্জামান পাপ্পু, যুগ্ন-সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ এনামুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. দুলাল উদ্দীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ- প্রচার সম্পাদক রেজাউল করিম খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক রেজাউল জোয়ার্দার  সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান এবং অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এসময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সেরাজ, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম.এ ওয়াহাব, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সিনিয়র সহ-সভাপতি মেরী, সাধারণ সম্পাদক এলেমা বেগম,সাংগঠনিক সম্পাদক জোৎস্না মন্ডল সহ অন্যান্য নারীনেত্রী এবং  বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা-কর্মীরা  উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com