• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

গ্রাম আদালতের গতিশীলতা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

dailydhakamail / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ- সকলের অংশগ্রহণ ও আলোচনার ভিত্তিত্বে অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের ভূমিকা অনস্বীকার্য। ফৌজদারী ও দেওয়ানী উভয় মামলা করার ক্ষেত্রে গ্রাম আদালতের মাধ্যমে খুব সহজেই মামলার নিষ্পত্তি করা যায়। এছাড়া গ্রাম আদালতের সুযোগ সুবিধা আপোষ মীমাংসা ও ছোট-বড় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে সমাজের সকল শ্রেণি মানুষদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

সোমবার (২৩ জুন) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের  শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত প্রক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্পের আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গনপতি রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জিয়াউর রহমান। 

বক্তারা বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পাই সেদিক লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সাধারণ মানুষ বিচার না পাওয়াতে আদালতের দারস্ত হয়। এতে করে মামলা দিনে দিনে প্রচুর আকারে বাড়ছে যা বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিরপেক্ষ ভূমিকা পালন করা। গ্রাম আদালত কার্যক্রমকে সক্রিয় রাখতে পদক্ষেপ নিতে হবে। এতে করে অতি সহজেই গ্রামের ছোটখাটো বিরোধ ইউনিয়ন পর্যায়ে নিষ্পতি করা সম্ভব।

এ সময়ে  কর্মশালায়  উপস্থিত ছিলেন,  জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ  শরিফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, গ্রাম আদালতের জেলা অর্ডিনেটর মোঃ আব্দুল হান্নান,  এনজিও ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার  সভাপতি  এবং  সুক এনজিওর পরিচালক আনোয়ার হোসেন, এমডিও সংস্থা’র নির্বাহী পরিচালক  মাছউদ আহমেদ রোকনী। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,  ব্র্যাক জেলা সমন্বয়কারী  মোঃ রইস উদ্দিন প্রমুখ । 

এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন,   গ্রাম আদালতের প্রোগ্রামার কাওসার জামান সহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com